ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রাম পুলিশ মহাসমাবেশে যাওয়ার পথে দুজনের মৃত্যু, আর্থিক সহায়তার ঘোষণা প্রতিমন্ত্রীর Logo বিএনপি সব বিপ্লবের সুবিধা নিয়ে আওয়ামী লীগের মতো হতে চায়: হাসনাত আবদুল্লাহ Logo মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাজধানীর নয়াপল্টনের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দশ বছরে বাংলাদেশের বিদেশি ঋণ তিন গুণ বেড়েছে , বকেয়া ১৪ লাখ কোটি টাকা Logo হালাল শিল্পের অপার সম্ভাবনা: প্রয়োজন সমন্বিত নীতিমালা ও আন্তর্জাতিক সার্টিফিকেশন Logo নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি Logo সৌদিতে সড়ক দুর্ঘটনায় শিশু-নারীসহ ৭ বাংলাদেশি নিহত Logo রোববার চতুর্থ ধাপে ৫৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকার বিমা দাবি

নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীর ঢল নেমেছে। শোভাযায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো পল্টন এলাকা।

ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতিসহ ব্যানার, ফেস্টুনসহ বিশাল মিছিল নিয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন।

নয়াপল্টনে এসব ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এই আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি

আপডেট সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬