বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।

সোমবার (২৬ মে) দিবাগত রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে।

শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার! অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই।’

তিনি আরও লেখেন, ‘জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই আর ভালো লাগছে না।’

তিনি এই সরকারের শিল্পখাতে গ্যাস সরবরাহের একটি বাস্তব চিত্র তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com