ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই : ইশরাক Logo চৌধুরী খালেদ ইবনে ইউসুফের ইন্তেকাল Logo অনলাইনে সেবা দিলেই ডিজিটাল রূপান্তর নয় : তথ্যপ্রযুক্তিমন্ত্রী Logo ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না Logo আমির হামজার নারীঘটিত বিষয়ে আগেই জানতেন জামায়াতের আমির Logo নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় Logo পদত্যাগের আগে নিষ্ক্রিয় ছিলেন সামান্তা, এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার Logo অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের Logo মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির Logo ‘জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পরে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো কমল তেলের দাম।

এর মধ্য দিয়ে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বৃহস্পতিবার এশিয়ার ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।

গতকাল বুধবার তেলের দাম ৮ শতাংশেরও বেশি কমে যায়, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে জ্বালানির মূল্যের ওপর সংঘাতের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, কংগ্রেসে ডেমোক্র্যাটদের শক্তিশালী অবস্থানের কারণে ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা কিছুটা সীমিত হতে পারে। এতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরো বিস্তৃত করার ক্ষেত্রে রাজনৈতিক বাধার মুখে পড়তে পারেন তিনি।

এমন পরিস্থিতিতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া ট্রাম্পের তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ বাড়তে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনাই তেলের বাজারে দরপতনের অন্যতম কারণ হিসেবে কাজ করছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই : ইশরাক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমল

আপডেট সময় ০১:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬