ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময় Logo পদত্যাগের আগে নিষ্ক্রিয় ছিলেন সামান্তা, এনসিপি বেকায়দায় পড়বে না: সারোয়ার তুষার Logo অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, ৭২ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের Logo মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির Logo ‘জিয়ার নব্য সৈনিকরা কি বিএনপি-জামায়াতের ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস ভুলে গেছেন?’ Logo শীতে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস Logo বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ৭ দিনের কর্মসূচি ঘোষণা Logo মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ট্রাম্পের সঙ্গে কাতার আমিরের ফোনালাপ Logo বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী Logo নিহত তৌফিকের স্ত্রী পেলেন চাকরি, সন্তানের দায়িত্ব নিল গার্মেন্টস কর্তৃপক্ষ

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট-হিলি সড়কের জয়পুরহাট পৌর সভার কাশিয়াবাড়ী স্কুলের সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে আশিক হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। সে জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে।

নিহত শহরের একটি হোটেলের কর্মচারী ছিল।

আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম (২২) ও বিশ্বাসপাড়া মহল্লার জুয়েল হোসেনের ছেলে কাউছার হোসেন (১৬)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আশিক দুজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে কর্মস্থলে আসার পথে সকাল ১০টার দিকে হিলিগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয় এবং অন্য দুজন আহত হয়।

তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে বাসটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

জয়পুরহাট সদর থানার ওসি নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬