ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু Logo ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর Logo তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস Logo প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত Logo কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? Logo মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি! Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি

৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস

যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে মঙ্গলবার জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টন। বিভিন্ন সংবাদমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী রজার মার্শালকে হারিয়েছেন।

এর মধ্য দিয়ে ৯৪ বছর পর কানসাস থেকে প্রথম ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন তিনি। এই জয়ের ফলে সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে বড় সুবিধা পেল ডেমোক্র্যাটরা।

রয়টার্স জানায়, হ্যামিল্টনের এই জয় ডেমোক্র্যাটদের জন্য বড় সাফল্য। কারণ, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কানসাসে ১৬ শতাংশের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প।

শুরুতে অঙ্গরাজ্যটির সিনেট নির্বাচনেও রিপাবলিকানদের জয় অনেকটা নিশ্চিত বলে মনে করা হয়েছিল।

মঙ্গলবারের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ১০০ আসনের সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি। ডেমোক্র্যাটদের ছিল ৪৭টি। সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের অন্তত চারটি আসন বাড়াতে হবে।

হ্যামিল্টন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইউনাইটেড মেথডিস্ট গির্জার যাজক।

নির্বাচনী প্রচারে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং দুই দলের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। নিজেকে ‘স্বাধীন চিন্তাধারার ডেমোক্র্যাট’ হিসেবে পরিচয় দেন তিনি। একই সঙ্গে তাকে কট্টর বামপন্থী হিসেবে তুলে ধরার রিপাবলিকানদের চেষ্টা প্রত্যাখ্যান করেন।

নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ জমে ওঠে।

এ সময় রজার মার্শালের পক্ষে প্রচার চালাতে কানসাসে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। গত ১৯ অক্টোবর উইচিটা এলাকার কাছে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ফসল কাটার মৌসুমে কৃষকদের জন্য একটি জ্বালানি সহায়তা কর্মসূচি চালু করবে। এই কর্মসূচির আওতায় কৃষকদের ৮০০ কোটি ডলার দেওয়া হবে। ফসল কাটার সময় ডিজেলের বাড়তি খরচ সামলাতে তারা এই অর্থ পাবেন বলে জানান ট্রাম্প।

৬২ বছর বয়সী হ্যামিল্টন খ্রিস্টধর্ম ও ধর্মতত্ত্ব নিয়ে ৩০টির বেশি বই লিখেছেন। ইরান যুদ্ধের কারণে ডিজেল ও সারের দাম বেড়েছে। এতে ক্ষতিগ্রস্ত কানসাসের কৃষকদের সমর্থন পেতে দুই প্রার্থীই নির্বাচনী প্রচারে গুরুত্ব দেন। রাজনীতিতে আসার আগে রজার মার্শাল প্রসূতি চিকিৎসক হিসেবে কাজ করতেন। ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ২০২০ সালে সিনেটর হন।

তবে গত সেপ্টেম্বরে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বকেয়া চিকিৎসা বিল আদায় করতে তিনি ৭০০ জনের বেশি রোগীর বিরুদ্ধে মামলা করেছেন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন মার্শাল। সেপ্টেম্বরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ’ বলে অভিহিত করেন। তার দাবি, বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে তিনি প্রচলিত নিয়মই অনুসরণ করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

৯৪ বছরের খরা কাটিয়ে কানসাসে ডেমোক্র্যাট জয়: মার্কিন রাজনীতিতে হ্যামিল্টনের ঐতিহাসিক ইতিহাস

আপডেট সময় ১২:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬