ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু Logo ফের বিচ্ছেদের ঘোষণা ‘বেবি ডল’ গায়িকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর জোর Logo তিতাসে নতুন দুই কূপ খনন করবে সরকার, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস Logo প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করা সেই সচিব জনপ্রশাসনে ন্যস্ত Logo কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা? Logo মুক্তির আগেই ‘কিং’-এর স্বত্ব বিক্রির আয় ৬৬৫ কোটি! Logo সংবাদমাধ্যমের কনটেন্ট ব্যবহারে কপিরাইট ঝুঁকিতে গুগলের জেমিনি Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারের একগুচ্ছ কর্মসূচি

গাজীপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

এদের মধ্যে শিল্প পুলিশের রিজার্ভ বাহিনী (এসআরবি) ও আনসার সদস্যরা রয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

তিনি জানান, সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে। মঙ্গলবার সেটি বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বুধবার এক প্লাটুন বিজিবি বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আট প্লাটুন এসআরবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

চার গুণ বেড়েছে বাংলা কিউআরে লেনদেন, রিটেইল নেটওয়ার্ক সেবা চালু

গাজীপুরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

আপডেট সময় ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬