ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন Logo পাঁচ ধাপে ইউপি ভোটের তালিকা চূড়ান্ত করলো ইসি, শুরু ২১ জানুয়ারি Logo ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আবারও নিয়োগ পেলেন গোলাম মোর্তোজা Logo হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি কারাগারে Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ১১ নির্দেশনা সরকারের Logo আওয়ামী লীগের সর্বনাশা সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেওয়া হবে Logo কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান Logo রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার Logo সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ Logo রাত জেগে পাহারার পর পুলিশ বিশ্রামে যেতেই গাইবান্ধায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা: মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা

দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। সোমবার (৩ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা কমিয়ে দেখানোর চেষ্টা করার মধ্যেই এই সামরিক পদক্ষেপের খবর সামনে এল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। আমরা জিতেছি। আপনারা এটাকে যুদ্ধ বলবেন কি না আমি জানি না কারণ আমরা কয়েক মাস ধরে কোনো যুদ্ধ করছি না।’

তবে মার্কিন কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, আমেরিকান বাহিনী গত কয়েক সপ্তাহ ধরে ইরানি লক্ষ্যবস্তুতে ছোট আকারের হামলা অব্যাহত রেখেছে। প্রতিবেদনে বলা হয়, কিছু মার্কিন কর্মকর্তা এই অভিযানগুলোকে প্রতিরক্ষামূলক হিসেবে বর্ণনা করে বলেছেন, এগুলো ইরানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহনে হুমকি বা হামলা করার ক্ষমতা অর্জন করা থেকে বিরত রাখার জন্য করা হয়েছে।

ইরানি সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে কেশম দ্বীপ এবং উপকূলীয় শহর বান্দর লেঙ্গেহসহ দক্ষিণ ইরানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের রুখে দেওয়া ঈমানী দায়িত্ব : জয়নুল আবেদীন

ইরানে যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলা: মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা

আপডেট সময় ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬