শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

ইসলামী ব্যাংকের মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা শনিবার সাতক্ষীরার একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিএফআইইউ-এর ডাইরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো ড. এম. কামাল উদ্দীন জসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মো. শরীফ উদ্দিন প্রামাণিক, বিএফআইইউ-এর জয়েন্ট ডাইরেক্টর মো. রোকন-উজ-জামান ও মো. মাহমুদুল হক ভুঁইয়া এবং ডেপুটি ডাইরেক্টর মো. জামাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখাপ্রধান মো. সাদেক আলী।

সাতক্ষীরা অঞ্চলের ৩৪টি তফসিলভুক্ত ব্যাংকের মোট ৮০ জন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com