ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘বিদেশি হস্তক্ষেপে’ নির্বাচন, ইসরায়েলে সরকার গঠনে বাড়ল অনিশ্চয়তা

সদ্য অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে বিদেশি অর্থায়নে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ। এর পরপরই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোআম সোলবার্গ।

আগামী এক সপ্তাহের মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, অভিযোগ তদন্ত করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনিকে নির্দেশ দিয়েছেন সোলবার্গ। তাঁর সন্দেহ, ইসরায়েলের স্বার্থবিরোধী বিদেশি পক্ষগুলো অর্থায়নের মাধ্যমে নির্বাচনে অনুচিত প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।

জিনিকে পাঠানো চিঠিতে সোলবার্গ বলেন, বিদেশি পক্ষের অর্থায়নে নির্বাচনে অনিয়মের বিষয়ে তিনি ‘গুরুতর সন্দেহের’ তথ্য পেয়েছেন।

তবে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন। বিদেশি পক্ষের সম্ভাব্য সংশ্লিষ্টতার কারণে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

অভিযোগের পক্ষে বা বিপক্ষে প্রমাণ রয়েছে কি না, তা শিন বেতকে নিজস্ব ক্ষমতা ব্যবহার করে যাচাই করতে বলেছেন সোলবার্গ। তাঁর মতে, নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা বজায় রাখা এবং ইসরায়েলের গণতন্ত্রের অখণ্ডতা রক্ষায় এ তদন্ত জরুরি।

নেতানিয়াহুর অভিযোগ

নেতানিয়াহু অভিযোগ করেছেন, ঘুষ, হুমকি, সহিংসতা ও অন্যান্য নির্বাচনী অনিয়মের মাধ্যমে আরব দলগুলো নির্বাচন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এসব দলকে সন্ত্রাসবাদে সমর্থন এবং ইহুদি রাষ্ট্রের বিলুপ্তি কামনার অভিযোগেও অভিযুক্ত করেছেন তিনি।

নেতানিয়াহুর দাবি, তাঁর দল লিকুদ শত শত সাক্ষ্য ও প্রমাণ পুলিশের পাশাপাশি শিন বেত এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে জমা দিচ্ছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এসব অভিযোগের মধ্যে রয়েছে আরব অধ্যুষিত ভোটকেন্দ্রে রাআম দলের নির্বাচনী প্রচারপত্রের সঙ্গে নগদ অর্থ বিতরণ, ভোটকেন্দ্রের কর্মীদের হুমকি ও মারধর, ভোট দেওয়ার গোপন কক্ষে একাধিকবার ভোট দেওয়া, ভুয়া পরিচয়ে ভোটদান এবং ব্যালটের খাম ও নিবন্ধিত ভোটারের সংখ্যায় অসংগতি।

সরকার গঠনে অনিশ্চয়তা

নির্বাচনের পর ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট—কেউই ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পাচ্ছে না।

লিকুদ ২৬টি আসন নিয়ে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে পারে। তবে ইউনাইটেড তোরাহ জুদাইজম, শাস ও ওৎজমা ইয়েহুদিতসহ নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫৩। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে তারা আটটি পিছিয়ে রয়েছে।

অন্যদিকে গাদি আইজেনকটের ইয়াশার, নাফতালি বেনেটের বেয়াখাদ, আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়াইর গোলানের ডেমোক্র্যাটস নিয়ে গঠিত বিরোধী জোট ৪৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আরব দলগুলোর সম্মিলিত আসনসংখ্যা হতে পারে ১৯।

গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আরব দলগুলো

কোনো পক্ষ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে নির্বাচনের পর সম্ভাব্য জোট ও সমঝোতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহুকে ক্ষমতার বাইরে রাখতে বিরোধী জোটকে আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আহ্বান জানানো হয়েছে।

প্রাথমিক আসনসংখ্যা অনুযায়ী, বিরোধী ও আরব দলগুলোর মধ্যে সমঝোতা হলে সরকার গঠনের নতুন সমীকরণ তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত কোন পক্ষ সরকার গঠন করবে, তা এখনো অনিশ্চিত।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা

‘বিদেশি হস্তক্ষেপে’ নির্বাচন, ইসরায়েলে সরকার গঠনে বাড়ল অনিশ্চয়তা

আপডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬