ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘দাদাগিরি’ ছাড়ার আসল কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ ছেড়ে স্টার জলসার ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এরপর থেকেই টলিউডে আলোচনা, চার বছরে প্রায় ১২৫ কোটি রুপির চুক্তির কারণেই কি চ্যানেল বদলেছেন মহারাজ? তবে এবার নিজেই মুখ খুললেন সৌরভ। জানালেন, তার সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন চ্যালেঞ্জ নেয়ার ভাবনা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ‘টাফ টক উইথ ঋতব্রত’ পডকাস্টে অংশ নিয়ে ‘দাদাগিরি’ ছাড়ার কারণ ব্যাখ্যা করেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক। তার কথায়, দীর্ঘ ১০ বছর ধরে একই অনুষ্ঠান সঞ্চালনার পর নতুন কিছু করার ইচ্ছা থেকেই ‘বিগ বস বাংলা’ বেছে নিয়েছেন তিনি। সৌরভ বলেন, ‘অনেক দিন করেছি (দাদাগিরি)। অনেক দিন তিন নম্বরে ব্যাট করেছি। এখন চার নম্বরে ব্যাট করার সময়।’

অর্থাৎ, নতুন চ্যালেঞ্জ নেওয়ার ভাবনাকেই নিজের সিদ্ধান্তের কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। যদিও স্টার জলসার সঙ্গে তার চুক্তির অঙ্ক নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে সাক্ষাৎকারে সরাসরি কিছু জানাননি সৌরভ। ‘দাদাগিরি’ থেকে ‘বিগ বস বাংলা’য় আসার প্রসঙ্গে সৌরভ বলেন, দাদা-দাদাই। বাঙালির ঘরের ছেলে। দাদা সিম্পল মানুষ। বিগ বস আর দাদাগিরি তো শো-এর নাম। প্রিন্স ক্রিকেটের নাম। দাদা বাঙালির ঘরের ছেলে।

প্রতিবেদন অনুযায়ী, স্টার জলসার সঙ্গে চার বছরের জন্য প্রায় ১২৫ কোটি রুপির চুক্তি হয়েছে সৌরভের। এই চুক্তিতে দুটি অনুষ্ঠান সঞ্চালনার কথা রয়েছে ‘বিগ বস বাংলা’ এবং একটি কুইজ রিয়েলিটি শো। দ্বিতীয় অনুষ্ঠানটির বিস্তারিত ফরম্যাট এখনো প্রকাশ্যে আসেনি।

সৌরভ জানান, ‘দাদাগিরি’ সঞ্চালনার প্রস্তাব পাওয়ার পর দেব তাকে ফোন করেছিলেন। দেবের পরামর্শ ছিল, সৌরভকে অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের মতো করেই অনুষ্ঠানটি পরিচালনা করা উচিত। বর্তমানে দেবের সঞ্চালনায় ‘দাদাগিরি’ দেখছেন সৌরভ এবং তার ভালোও লাগছে বলে জানিয়েছেন। অন্যদিকে, ‘বিগ বস বাংলা’য় সৌরভের সঞ্চালনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে। তবে সমালোচনা সত্ত্বেও নতুন ভূমিকায় নিজের মতো করে এগিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন মহারাজ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‘দাদাগিরি’ ছাড়ার আসল কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

আপডেট সময় ১১:৪১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬