ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’ Logo গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব Logo এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম Logo এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, আসছেন কঙ্গনাও!

ডিসেম্বরে বসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। আর এবারের আয়োজনে তারকাদের উপস্থিতি ঘিরে থাকছে বাড়তি চমক।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত, ‘বাহুবলী’খ্যাত অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। এ ছাড়া আসতে পারেন অনুপম খের ও পরেশ রাওয়ালও।

এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যদিকে, মুখ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

তার নেতৃত্বেই উৎসবের সার্বিক পরিকল্পনা ও আয়োজনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় ও শর্বরী মুখোপাধ্যায়সহ অনেকে। বৈঠক শেষে উৎসবের অতিথি তালিকা ও আয়োজন নিয়ে নানা তথ্য জানান মিঠুন।

তিনি বলেন, ‘এবার রজনীকান্ত, প্রভাস, অনুপম খের আসছেন।

কথাবার্তা চলছে কঙ্গনা ও পরেশ রাওয়ালের সঙ্গেও। বেশি ভিড় বাড়াতে চাই না। এতেই হয়ে যাবে। বিদেশের কয়েকজন তারকাকে আনারও চেষ্টা করছি।’

অর্থাৎ, বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমার তারকাদের উপস্থিতিতেও জমজমাট হতে যাচ্ছে এবারের উৎসব।

তবে কঙ্গনা ও পরেশ রাওয়ালের অংশগ্রহণ এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।

এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। নতুন সরকারের অধীনে আয়োজনের স্থান নিয়ে প্রশ্নের জবাবে মিঠুন চক্রবর্তী বলেন, ‘এবার সম্ভবত ভিক্টোরিয়ায় উদ্বোধন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আরও চমক থাকছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ সময় কলকাতা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সাজিয়ে তোলার পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি নতুন নয়। গত বছর বলিউড থেকে অতিথি হিসেবে এসেছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম।

এর আগে উৎসবের মঞ্চে দেখা গেছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালান, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহার মতো তারকাদের।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, আসছেন কঙ্গনাও!

আপডেট সময় ০২:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬