ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা

মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পরিষ্কারে মাঠে নেমেছেন তরুণ স্বেচ্ছাসেবীরা। ডিএনসিসির সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশের ‘চলো খাল বাঁচাই’ উদ্যোগের আওতায় তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার শুরু হওয়া এই অভিযান চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।

খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এই উদ্যোগের মূল লক্ষ্য। জলাবদ্ধতা কমানোও এর উদ্দেশ্য। খালটি পরিচ্ছন্ন রাখতে গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

তারা খাল থেকে বর্জ্য অপসারণ করছেন। স্থানীয় বাসিন্দাদের সচেতন করছেন।

খাল পরিদর্শনে এসে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘যত বাধাই আসুক, নগরবাসীকে সঙ্গে নিয়ে ক্লিন ও গ্রিন ঢাকা রূপকল্প বাস্তবায়ন করা হবে। খালের সীমানা নির্ধারণের কাজ ৮৫ থেকে ৯০ শতাংশ শেষ।

দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। খালে ময়লা ফেললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লে বলেন, ঢাকার জলাবদ্ধতা কমাতে খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি। এ উদ্যোগ প্রশংসনীয়। খালের দীর্ঘমেয়াদি উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফুটস্টেপস বাংলাদেশ জানায়, খাল পরিষ্কারের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও এ অভিযানের লক্ষ্য। খালটি যেন আবার ময়লার ভাগাড়ে পরিণত না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের নিয়ে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

গো আপ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আব্দুল জাহিদ বলেন, ‘এই দেশ আমাদের, শহরটাও আমাদের। তাই শহর পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। মানুষকে সচেতন করাও জরুরি। দেশের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই গো আপ ফাউন্ডেশন এই উদ্যোগে যুক্ত হয়েছে।’

খাল পরিষ্কারের পর দুই পাড়ে হাঁটার পথ, বসার জায়গা, সবুজ পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। আয়োজকেরা স্থানীয় বাসিন্দাদের খালে ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন। তাদের আশা, এ উদ্যোগ ঢাকার অন্য খালগুলো রক্ষায়ও তরুণদের উৎসাহিত করবে।

গো আপ ফাউন্ডেশন বাংলাদেশের একটি অলাভজনক সংগঠন। শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন, স্বেচ্ছাসেবার মাধ্যমে সংগঠনটি তরুণদের ক্ষমতায়ন করে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি

ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা

আপডেট সময় ০২:১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬