ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মাটিতে উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন, মিলল ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড

মাটিতে ছোট্ট একটি উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন শুরু করেন এক শৌখিন অনুসন্ধানকারী। কয়েক দিনের খোঁজাখুঁজির পর অস্ট্রেলিয়ার ওই নাগরিকের হাতে উঠে আসে প্রায় ১২০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের খণ্ড, যার মূল্য অন্তত দেড় লাখ মার্কিন ডলার। বিশেষজ্ঞদের হিসাবে, শুধু ওজনের ভিত্তিতেই এর মূল্য ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি করা হলে দাম ২ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। বাংলাদেশি মুদ্রায় দেড় লাখ ডলার সমান প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা। আর ১ লাখ ৬০ হাজার ডলার সমান প্রায় ১ কোটি ৯৮ লাখ ৩৭ হাজার টাকা। সেই সঙ্গে ২ লাখ ডলার সমান প্রায় ২ কোটি ৪৮ লাখ টাকা।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে এনডিটিভি জানিয়েছে, দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে টিবুবুরার কাছে মাউন্ট স্টুয়ার্ট স্টেশনে স্বর্ণের সন্ধান করছিলেন ওই ব্যক্তি। কয়েক দিন ধরে খনন করে তিনি পুরোনো পেরেক, ঘোড়ার খুরের লোহার অংশ ও ব্যবহৃত সিসার গুলির মতো মূল্যহীন জিনিস পাচ্ছিলেন।

এর মধ্যেই মাটিতে একটি ক্ষীণ হলুদ আভা দেখতে পান তিনি। আশপাশের মাটি সরাতেই বেরিয়ে আসে কোয়ার্টজ পাথর মেশানো আলুর আকারের স্বর্ণের খণ্ডটি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, ধাতু শনাক্তকারী যন্ত্রে প্রথমে খুব জোরালো সংকেত পাওয়া যায়নি। তবে প্রায় ১০০ মিলিমিটার গভীরে যাওয়ার পর যন্ত্রটি তীব্র সংকেত দিতে শুরু করে। গর্তের প্রথম বা দ্বিতীয়বার মাটি সরানোর সময়ই তিনি হলুদ বিন্দুটি দেখতে পেয়েছিলেন।

‘টিবুবুরা স্পাড’ নামে পরিচিত স্বর্ণের খণ্ডটির মোট ওজন প্রায় ১ দশমিক ২ কেজি। এতে রয়েছে প্রায় ৯৪০ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ।

খনন করে স্বর্ণের খণ্ডটি তুলে আনার দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে। মূল্যবান এই আবিষ্কারে অনুসন্ধানকারীর উচ্ছ্বাসও ধরা পড়েছে সেই ভিডিওতে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ধূমপান করলে ঠোঁট কালো হয় কেন

মাটিতে উজ্জ্বল হলুদ বিন্দু দেখে খনন, মিলল ২ কোটি টাকার স্বর্ণের খণ্ড

আপডেট সময় ১১:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬