ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে Logo বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, জাতীয় অগ্রগতির বিনিয়োগ : প্রতিরক্ষা উপদেষ্টা Logo ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন ৫ দিনের রিমান্ডে Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’

নিখোঁজের পর ঝোপে মিলল যুবকের মরদেহ, চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে মো. আজিম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ এলাকার একটি ঝোপ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম আজিম।তিনি ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। রফিকুল ইসলাম একই গ্রামের হাসেম মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে রফিকুল ইসলামের মুঠোফোনে তার সঙ্গে সব শেষ যোগাযোগ হয়েছিল।

সোমবার রাতে রফিকুলের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশপাশে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পুকুরপাড়ের ঝোপ থেকে আজিমের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, তিনি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

নিখোঁজের পর ঝোপে মিলল যুবকের মরদেহ, চাচাতো ভাই আটক

আপডেট সময় ০১:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬