ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে Logo বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, জাতীয় অগ্রগতির বিনিয়োগ : প্রতিরক্ষা উপদেষ্টা Logo ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন ৫ দিনের রিমান্ডে Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’

বিগত সময়ে অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি

বিগত সময়ে অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতির কারণে দেশের স্বাস্থ্যখাত কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং চিকিৎসাব্যবস্থাকে আরো শক্তিশালী করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস আয়োজিত বিএসসিআরএস কংগ্রেস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার ধ্বংসস্তূপ থেকে কাজ শুরু করেছে, সেই বিবেচনায় স্বাস্থ্যখাতে অগ্রযাত্রা অনেক ভালো হচ্ছে। তবে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো কার্যকর ও জনমুখী করতে পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ দিয়েছে।

তবে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, এই খাতে ব্যয় করা প্রতিটি অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে জনগণ আরো উন্নত চিকিৎসাসেবা পাবে।

রাষ্ট্রপতি আরো বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

তাই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দুর্ভোগের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।

সাধারণ মানুষের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতের গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, উন্নত চিকিৎসার জন্য যেন মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে দেশের চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বাড়াতে হবে। বিশেষায়িত চিকিৎসার অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং আধুনিক চিকিৎসাপদ্ধতির প্রসারের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন।

কোলন ও রেক্টাল সার্জারিসহ বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে দক্ষ চিকিৎসক তৈরির ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি নতুন প্রজন্মের সার্জন ও চিকিৎসকদের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন সার্জন ও চিকিৎসকদের হাত ধরেই দেশের স্বাস্থ্যখাত আরো এগিয়ে যাবে এবং জনগণ উন্নত চিকিৎসাসেবা পাবে।

বিএসসিআরএস কংগ্রেস ২০২৬-এর মতো পেশাগত আয়োজন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

এ ধরনের আয়োজনের মাধ্যমে আধুনিক চিকিৎসাপদ্ধতি, বিশেষায়িত সার্জারির অগ্রগতি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

বিগত সময়ে অপরিকল্পিত ব্যবস্থা ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি

আপডেট সময় ০১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬