ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’ Logo গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব Logo এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম Logo এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের Logo কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, আসছেন কঙ্গনাও!

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় কার্গোটি ডুবে যায়।

দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লাবোঝাই করে মোংলার উদ্দেশে আসছিল এমভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমটি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এমভি ফুলবাড়ী জাহাজটিকে ধাক্কা দেয়। এতে কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় হতাহতের ঘটনা ঘটেনি।

তারা আরো জানান, কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সিডিউল ছিল। জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে জানান স্টাফরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা করবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পশুর নদীতে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি

আপডেট সময় ১১:৫১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬