ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’ Logo গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব Logo এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম Logo এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের Logo কলকাতা চলচ্চিত্র উৎসবে রজনীকান্ত-প্রভাস, আসছেন কঙ্গনাও!

ত্রিদেশীয় সিরিজের মাঝপথেই বাদ সাইম আইয়ুব

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন পাকিস্তান ওপেনার সাইম আইয়ুব। নিজের অফ-ফর্ম নিয়ে কাজ করতেই ঘরোয়া ক্রিকেটে খেলবেন সাইম। এ জন্য ওয়ানডে দল থেকে সাইমকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক বিবৃতিতে পিসিবি জানায়, প্রধান কোচের সঙ্গে আলোচনার পর ঘরোয়া ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সাইম। নিজের ব্যাটিং ফর্ম নিয়ে কাজ করার পাশাপাশি আত্মবিশ্বাস ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে খেলবেন তিনি।

পিসিবি আরও জানায়, সাইমের সিদ্বান্তকে সম্মান জানিয়ে এবং দলের ম্যানেজমেন্ট ও জাতীয় নির্বাচক কমিটির সঙ্গে আলোচনার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিন ইনিংস ব্যাট করে ২১ রান করলেও কোন উইকেট সাইম। ত্রিদেশীয় সিরিজের বাকী ম্যাচের জন্য সাইমের পরিবর্তে দলে নেওয়া হয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক ও ওপেনার সাহিবজাদা ফারহানকে।

লিগ পর্বে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ২৭ অক্টোবর লাহোরে লিগ পর্বে চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ত্রিদেশীয় সিরিজের মাঝপথেই বাদ সাইম আইয়ুব

আপডেট সময় ১১:১৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬