বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সঠিক সমালোচনা করুন কিন্তু গুজব ছড়াবেন না : ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে ভ্রমণসংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট করে জানান, সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং তার দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারি অর্থে কোনো প্রকার অনৈতিক বিদেশ ভ্রমণ হয়নি। একইসঙ্গে তিনি জবাবদিহির জন্য প্রস্তুত রয়েছেন জানিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়নে অনৈতিক ভ্রমণ হয়নি, নাহিদ ইসলাম কিংবা আমার সময়ে। সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে বিদেশ ভ্রমণের ডজন ডজন অনুরোধ এসেছিল, উনি একবারের জন্যও বিদেশ ভ্রমণ করেননি। সম্ভবত বাংলাদেশের ইতিহাসের একমাত্র মন্ত্রী যিনি বিদেশ ভ্রমণ করেননি।

নিজের বিষয়ে তিনি বলেন, আমি ৫ মার্চ থেকে দায়িত্ব পালন করছি। আমার সময়ও অনৈতিক, বিদেশ ভ্রমণ হচ্ছে না। নিজেও বিদেশ ভ্রমণকে নিরুৎসাহিত করছি। নিজের স্বল্প সময় চারটি বিদেশ ভ্রমণ প্রস্তাবনা ডিক্লাইন (প্রত্যাখ্যান) করেছি। সচিব পর্যায়ের একটি চার দিনের দরকারি ভ্রমণকে দুই দিনে এনেছি এরকমও হয়েছে।

তিনি উল্লেখ করেন, বটম লাইন হচ্ছে, নাহিদ ইসলাম কিংবা আমার সময়ে সরকারি খরচে বিদেশ ভ্রমণ হয়নি। তবে ঠিকাদারের অর্থে শুধুমাত্র একটা বিদেশ ভ্রমণ হয়েছে, সেটা বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি। এটা প্রতিবছর হয় যেখানে ঠিকাদার বা ভেন্ডরগুলো নিজ নিজ প্রযুক্তি প্রদর্শন করে। যেহেতু তারা নিজেদের প্রযুক্তি প্রদর্শন করে সেজন্য তারাই পৃথিবীর প্রতিটা দেশ থেকে স্টেক হোল্ডারদের নিয়ে যায় নিজ নিজ খরচে। বিশ্বখ্যাত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভেন্ডরদের মাধ্যমেই যেতে হয়, এটা তাদের টেক শো। 

তিনি আরও বলেন, প্রচণ্ড ব্যস্ত সময় পার করছি। নিজের শিডিউল (সময়সূচি) বিপর্যয় হবে, এজন্য আমি যাইনি, কিন্তু আমাদের টিম গিয়েছে। এটাকে ঠিকাদারের অর্থে বিদেশ ভ্রমণ বলে চালিয়ে দিয়েছে একটি পত্রিকা। আগের সরকারের আমলে প্রায় ৫০ জনের টিম যেত, এবার পাঁচজনের বেশি যায়নি।

ফাইজ তাইয়েব আহমেদ আহ্বান জানান, সঠিক সমালোচনা করার জন্য এবং যেকোনো অভিযোগের জবাবদিহি করতে তিনি প্রস্তুত। তবে, তিনি গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com