ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন Logo আইসিজের রায়কে সম্মান জানিয়ে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে যেসব আলোচনা হলো

জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে আজ এক অনির্ধারিত বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শের-ই-বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।

শত বাধার মাঝেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে। কিন্তু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ
Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনাবাসীর স্বপ্নপূরণ, চালু হলো পাবনা-ঢাকা সরাসরি ট্রেন

উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে যেসব আলোচনা হলো

আপডেট সময় ০৬:০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫