ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মারা গেলেন হলিউড তারকা টম স্কেয়ারিট

মারা গেলেন হলিউড তারকা টম স্কেয়ারিট

না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেয়ারিট। গত ২১ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে অভিনেতার।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, টম স্কেয়ারিটের পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববাসী টমকে তার অসাধারণ অভিনয় দক্ষতার কারণে জানলেও আমরা তাকে তার রসবোধ, কৌতূহল, বুদ্ধিমত্তা, উদারতা এবং আমাদের জীবনে বয়ে আনা ভালোবাসার কারণ ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাকে শ্রদ্ধা জানিয়ে স্ট্রিল ম্যাগনোলিয়াস সিনেমার সহ-অভিনেত্রী জুলিয়া রবার্টস তাকে ‘একজন ভদ্র মানুষের দীপ্তমান আলো’ হিসেবে স্মরণ করেছেন।

এ অভিনেতা দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে ছোট ও বড়পর্দা মিলে ১৭০টিরও বেশি কাজ করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে একটি এমি পুরস্কার অর্জন করেছেন এবং গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন।

টম স্কেয়ারিট মার্কিন বিমান বাহিনীতে চার বছর দায়িত্ব পালনের পর ১৯৬২ সালের যুদ্ধভিত্তিক সিনেমা ‘ওয়ার হান্ট’র মাধ্যমে রবার্ট রেডফোর্ড ও সিডনি পোলকের সঙ্গে বড়পর্দায় অভিষেক করেন। তবে ১৯৭০ সালে রবার্ট অল্টম্যানের হিট স্যাটায়ার সিনেমা ‘ম্যাশ’-এ অভিনয়ের মাধ্যমে বড় ধরনের পরিচিতি লাভ করেন। সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা সফল হয় এবং সেরা সিনেমা হিসেবে অস্কারের মনোয়ন লাভ করে।

১৯৭০-এর দশকে এ অভিনেতা সিনেমাটির পর কাল্ট ব্ল্যাক কমেডি ‘হ্যারল্ড অ্যান্ড মড’ অল্টম্যানের ক্রাইম ড্রামা ‘থিউভস লাইক আস’, রজার করম্যানের সেক্সপ্লয়টেশন কমেডি ‘বিগ ব্যাড মামা’ এবং অস্কার মনোনীত ব্যালে ড্রামা ‘দ্য টার্নিং পয়েন্ট’-এ অভিনয় করেন।

একই দশকের শেষ দিকে রিডলি স্কটের সফল সিনেমা ‘এলিয়েন’-এ অভিনয় করেন টম স্কেয়ারিট। সিনেমাটির বাজেট কম থাকায় প্রথম দফায় সিনেমাটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরের দশকে ডেভিড ক্রোনবার্গের ‘দ্য ডেড জোন’, সাই-ফাই অ্যাডভেঞ্চার ‘স্পেসক্যাম্প’, হরর সিক্যুয়েল ‘পল্টারজিস্ট থ্রি’ এবং নারী-প্রধান কমেডি ড্রামা ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এ অভিনয় করেন।

টম স্কেয়ারিট ২০০০-এর দশকে ব্রুস উইলিসের সঙ্গে ‘টিয়ার্স অব দ্য সান’, কেট বেকিনসেলের সঙ্গে ‘হোয়াইটআউট’-এ অভিনয় করেন এবং ছোটপর্দায় ‘উইল অ্যান্ড গ্রেস’, ‘দ্য ওয়েস্ট উইং’ ও ‘ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স’-এ অভিনয় করেন। তার অভিনীত শেষ সিনেমা ছিল ২০২৫ সালের ওয়েস্টার্ন ড্রামা ‘ব্রোক’।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মারা গেলেন হলিউড তারকা টম স্কেয়ারিট

আপডেট সময় ১১:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬