ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত মহিলা আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

দলীয় মনোনয়নপ্রত্যাশী যেসব নারী প্রার্থী মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটিতে গত ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।

আইন অনুযায়ী, শূন্য হওয়া আসনটিতে শুধু বিএনপিই প্রার্থী মনোনয়ন দিতে পারবে, যেহেতু ফেরদৌসী আহমেদ মিষ্টি ছিলেন বিএনপির মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। যদি একাধিক প্রার্থী থাকে, সেক্ষেত্রে ভোট দিতে পারবেন শুধু বিএনপি জোটের সংসদ সদস্যরা। অবশ্য সংরক্ষিত নারী আসনে সাধারণত একক প্রার্থী দেওয়া হয়। যে কারণে ভোটাভুটির প্রয়োজন হয় না।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন মিষ্টি।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

আপডেট সময় ০৯:২০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬