ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার Logo পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ Logo জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি Logo রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য Logo শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা Logo ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন জাকের-নাঈম Logo চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে—সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছেন অটোরিকশা চালকেরা।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন চালকেরা। সড়ক অবরোধের কারণে চারপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

একজন অটোরিকশা চালক বলেন, আমাদের অবরোধের মূল দাবি একটাই—সড়কে আমাদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। কোনো কারণ ছাড়াই আমাদের গাড়ি ডাম্পিং করা হয়। ইউটার্ন নিতে গেলে গাড়ি ডাম্পিং করা হয় এবং পরবর্তীতে আমরা যখন গাড়ি আনতে যাই, তখন গাড়ি ফেরত দেওয়া হয় না। আজ না দিয়ে কাল দেওয়া হবে—এই বলে ঘোরানো হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের এখন তিন-চারজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ (স্লিপ) হাতে নিয়ে ঘুরছেন। আজ গাড়ি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি, যার প্রমাণ আমাদের হাতেই আছে। আপনারা তা দেখতে পারেন। এই অন্যায়ের কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের পেটে যদি ভাত না থাকে, তবে পরিবারে অশান্তি নেমে আসে। বউ, সন্তান ও মা-বাবাকে নিয়ে আমরা বিপদে আছি। অনেকে ঋণ করে গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি আটকে রাখায় সেই ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।

আরেক অটোরিকশা চালক বলেন, সড়ক যে জায়গায় আছে আমাদের গাড়ি সেখানে চলতে দিতে হবে—এটাই আমাদের প্রধান দাবি। আমাদের পুরো শহরে গাড়ি চালানোর প্রয়োজন নেই; আমাদের জন্য নির্ধারিত সড়কে চলাচল করতে দেওয়া হোক। সরকার মিরপুর রোডে অটোরিকশা উঠতে দেয় না, আমরাও সেখানে উঠি না। কিন্তু এখন আমাদের ধানমন্ডি রোডেও উঠতে দেওয়া হচ্ছে না, সেখানে গেলেই গাড়ি ডাম্পিং করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের অবরোধ

আপডেট সময় ১১:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬