ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

আশ্রয় দেননি ছেলে, সেই মায়ের ভরণপোষণের দায়িত্ব নিলেন ড্যাব নেতা নোমান

পাবনার সাঁথিয়ার সোনাতলা গ্রামের হতভাগা মা মুন্নি খাতুনের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সদস্যসচিব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সাঁথিয়া পৌর সদরে মুন্নি খাতুনের বোনের বাড়িতে এসে তার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান নোমান।

সেই সঙ্গে তাকে আর্থিক সহযোগিতা করেন তিনি।

এর আগে গত ৮ অক্টোবর ইউএনও অফিসে মা-ছেলের শুনানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এই হৃদয়বিদারক দৃশ্য দেখার পর নিজেকে ধরে রাখতে পারেননি ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মায়ের প্রতি ভরণপোষণ না দেওয়ার অবিচার সহ্য করতে না পেরে তার ভরণপোষণের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ডাক্তার আহমেদ মোস্তফা নোমানের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।

প্রসঙ্গত, সাঁথিয়ার ইউএনও সেলিম আহমেদ মা মুন্নি খাতুনকে সন্তানের সঙ্গে দেওয়ার জন্য বারবার বোঝানোর চেষ্টা করলেও গ্রামপুলিশ সাগরের শেষ জবাব, ‘মাকে আমার সাথে দিলে আমি সুইসাইড করব। তাও মাকে সঙ্গে নিতে পারব না স্যার, আপনি বলে দেন, আমি মাকে মাসে কত টাকা দেব?’

এ বিষয়ে শুনানির পর সাগরকে কয়েক দিনের সময় বেঁধে দেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। সাগর পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছেন।

পাবনা জেলা ড্যাব নেতা ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, অসহায় এই মায়ের দুর্দশার কথা পত্রপত্রিকায় দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারিনি।

একজন মা জীবনের শেষ সময়ে এসে এমন অসহায় অবস্থায় থাকবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তার পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই ছুটে এসেছি।

তিনি বলেন, আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই মুন্নি খাতুনের ভরণপোষণের দায়িত্ব নিয়েছি। যত দিন প্রয়োজন, সামর্থ্য অনুযায়ী তার পাশে থাকার চেষ্টা করব।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

আশ্রয় দেননি ছেলে, সেই মায়ের ভরণপোষণের দায়িত্ব নিলেন ড্যাব নেতা নোমান

আপডেট সময় ১০:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬