ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল Logo নেপালকে ৩০৬ রানে হারাল ভারত Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় পাচারকালে কক্সবাজার সৈকতে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার Logo ইসরায়েলে বোমা বিস্ফোরণে নারী নিহত, আহত দুই সন্তান Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক মো. আবু বকর সিদ্দিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নেত্রকোনা সদর থানার বদনি গ্রামের নুর আলমের ছেলে। তিনি কাভার্ড ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, কাভার্ড ভ্যান নিয়ে আরিচার দিকে যাচ্ছিলেন চালক আবু বকর সিদ্দিক। শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে একেএইচ পোশাক কারখানার একটি স্টাফ বাসের সংঘর্ষ হয়।

এতে কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সেলিম মাতুব্বার জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে শ্রীরামপুর গ্রাফিক্স টেক্সটাইলের সামনে একেএইচ পোশাক কারখানার একটি স্টাফ বাস ও আরিচাগামী একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ড ভ্যান চালক আবু বকর সিদ্দিক নিহত হন। তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গঙ্গা পানি চুক্তির যৌথ কমিটির বৈঠকে অংশ নিতে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১০:৩২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬