ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

চট্টগ্রামের ইস্পাহানি এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টাকালে বাসের ধাক্কায় চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল আল আমিন সরদার নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার বাড়ি মাদারীপুরে এবং তিনি এক সন্তানের জনক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘সিএমপি পুলিশ লাইনসের এসএএফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার রবিববার (৪ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ইস্পাহানি চেকপোস্টে কর্মরত ছিলেন। এ সময় একজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টাকালে একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।’

তিনি আরো বলেন, ‘পরবর্তী সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘আমি এ ভাবে মরে যাওয়ার জন্য তো জন্মাইনি’, জাভেদের জীবনের সেই কঠিন সময়

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আপডেট সময় ০২:২১:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬