ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে Logo নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত Logo দুদকের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালকের কারাদণ্ড Logo ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা Logo নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ Logo গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর Logo নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে: শিল্পমন্ত্রী Logo কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে সাংবাদিকতার নতুন দিগন্ত : লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রশিক্ষণ সম্পন্ন Logo আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো: রাষ্ট্রপতি Logo নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে মিছিলে পুলিশের বাধা

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

গাজীপুর মহানগরীর মাজুখান এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফয়ায় সার্ভিসের তিনটি ইউনিট।

রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণের কাজ চলছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুন লাগে। সেখানে ববিন, রোলার, প্লাস্টিক, বিভিন্ন কাগজ গুদামজাত করা ছিল। তবে দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে দুজন শিশু ছিল।

আগুন লাগার পরপরই তারা বেরিয়ে গেছে বলে জানা গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে

গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

আপডেট সময় ০৪:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬