বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

আমাকে আক্রমণ করে লাভ নেই : আসিফ মাহমুদ

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাকে আক্রমণ করে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব প্রশিক্ষণ ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনে আপনাকে প্রতিবন্ধকতা মনে করা হচ্ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সরকার কাজ করে , তখন সরকার একটি বডি হিসেবে কাজ করে। কেউ ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।

বিশেষ করে এতো বড় সিদ্ধান্ত একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং আদালতের বিচারাধীন বিষয় আছে। আমাকে আক্রমণ করে  লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। যেই জটিলতাগুলো রয়েছে, সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চেয়েছি। যেহেতু তারা বিশেষজ্ঞ তাদের মতামতের ভিত্তিতে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো। 

স্থল বাণিজ্যে ভারতের নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন- আমাদের থেকে ভারতেরই বেশি ক্ষতি হবে। কারণ ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে। সেহেতু এটা হঠাৎ এসেছে তাই আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে।

বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে। কিন্তু দীর্ঘ মেয়াদি আমরা মনে করি আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটি সুযোগ।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। 

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com