ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে দুই কোটি টাকার সোনাসহ আটক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ১০ লাখ টাকার সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আরো এক যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের ওপর বিশেষ নজরদারি চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে শার্টের পকেট ও কোমরের বেল্টে বিশেষভাবে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার পরিমাণ এক কেজি ৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আটক ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পৃক্ত অন্য আরো এক যাত্রীকেও আটক করা হয়েছে।

উদ্ধার সোনা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনি বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে দুই কোটি টাকার সোনাসহ আটক ২

আপডেট সময় ০৪:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬