ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে Logo অবিলম্বে মেজর (অব.) আখতারের মুক্তি চাইলেন জামায়াত আমির Logo ভিসা আবেদনে সহায়তা কর‌তে ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল Logo সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক Logo একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন Logo বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই Logo ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন Logo ঠুনকো অজুহাতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের

রাষ্ট্রীয় কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ছুটছিল সড়ক দিয়ে। হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণের দিকে চোখ পড়তেই থেমে গেল গাড়ি। গাড়ি থেকে নেমে তার কাছে গেলেন প্রধানমন্ত্রী, নিলেন ফুল, কথা বললেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বিদায়ের আগে সেই প্রবীণও দুই হাত তুলে প্রধানমন্ত্রীর জন্য করলেন দোয়া।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন মানবিক মুহূর্তের সাক্ষী হন সড়কের পাশে উপস্থিত মানুষজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় এক প্রবীণ ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখতে পেয়ে গাড়ি থামানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর নিজেই এগিয়ে যান ওই ব্যক্তির কাছে।

প্রবীণ ব্যক্তি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে তাঁর সঙ্গে কথা বলেন এবং মাথায় হাত বুলিয়ে দেন। এ সময় আবেগ ধরে রাখতে পারেননি ওই বৃদ্ধ। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তার দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করেন তিনি।

ব্যস্ত সফরে থমকে গেল এক মানবিক মুহূর্ত প্রধানমন্ত্রীর এই আচরণে আশপাশে উপস্থিত মানুষের মধ্যে তৈরি হয় আবেগঘন পরিবেশ। অনেকেই নিজেদের মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন। পরে তাদের সাক্ষাতের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয় কয়েকজনের ভাষ্য, রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণ নাগরিকের কাছে নিজে এগিয়ে যাওয়ার ঘটনাটি তাদের নজর কেড়েছে। তাদের কাছে এটি ছিল আনুষ্ঠানিকতার বাইরে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের প্রতি সম্মান ও আন্তরিকতার প্রকাশ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রী দোয়া নিলেন প্রবীণের

আপডেট সময় ০৮:৩৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬