আসামের গুয়াহাটিতে ইতিহাস গড়েই জিতল ভারত। আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করে ৭ উইকেটে ৪০৫ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জন ক্যাম্পবেল, শাই হোপ আর আমির জাঙ্গুর সেঞ্চুরিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের দেখা পায় সফরকারীরা। এতে ভারতের সামনে গড়ায় একদিনের ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের লক্ষ্য। সেই লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মার সেঞ্চুরির পর শুবমান গিলের ইতিহাস গড়া দ্বিশতকে হেসেখেলে রেকর্ড গড়েই জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা।
নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত। ৪৩.৩ ওভারে ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
৪০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ভারতীয় ওপেনার রোহিত-গিল শুরু থেকেই খেলেছেন আক্রমণাত্মক মেজাজে। ১১.২ ওভারেই দলীয় ১০০ রানের দেখা পায় ভারত। মারকুটে মেজাজে খেলতে থাকা দুই ভারতীয় ওপেনার ব্যক্তিগত সংগ্রহ বাড়িয়ে নেওয়ার পাশাপাশি দলকেও দ্রুতই এগিয় নেন। রোহিতের চেয়ে হাত খুলে খেলে গিলই প্রথম সেঞ্চুরির দেখা পান। ৬২ বলে শতক হাঁকানো ভারতীয় অধিনায়ক পরে ১১৭ বলে করেছেন ডাবল সেঞ্চুরি।
এদিকে গিলের পর শতকের দেখা পান রোহিতও। এ দুজন মিলে গড়েন ১৬১ বলে ২৫৫ রানের জুটি। এই ইনিংসের মধ্য দিয়ে তাঁরা ভেঙে দিয়েছেন প্রায় ২৮ বছর আগে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির গড়া ২৫২ রানের ঐতিহাসিক রেকর্ডটি।
সেঞ্চুরি করে রোহিত আউট হলেও ম্যাচের শেষ পর্যন্ত টিকে ছিলেন গিল। রোহিত ১০১ রান করে সাজঘরে ফিরলে ক্রিজে গীলের সঙ্গী হন বিরাট কোহলি। আগের ম্যাচে শতক হাঁকানো কোহলি আজও শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তবে ১৯ বলে ২৯ রান করেই ফিরতে হয় তাকে।
কোহলি আউট হলেও দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন গিল। ১১৭ বলে দ্বিশতকের দেখা পান তিনি। এর মাধ্যমে একদিনের ম্যাচে দ্রুততম দ্বিশতক হাঁকানোর রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। মাত্র ১১৭ বলে ২০০ রানের মহাকাব্যিক মাইলফলকে পৌঁছে গিল ভেঙে দিয়েছেন ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিশানের করা ১২৬ বলের আগের বিশ্বরেকর্ডটি। এছাড়া দ্বিশতক হাঁকিয়ে আরও একটি ইতিহাস গড়েছেন ভারতীয় অধিনায়ক।
একদিনের ক্রিকেটে দ্বিশতক হাঁকানোর রেকর্ড আগেই গড়েছিলেন গিল। ২০২৩ সালেই তিনি ছুঁয়েছিলেন এই রেকর্ড। তবে আজ ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে রোহিত শর্মাকে ছুঁয়েছেন তিনি।
এই অবিশ্বাস্য ইনিংসের মাধ্যমে ওয়ানডে ইতিহাসে রোহিত শর্মার পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে একাধিক দ্বিশতক হাঁকানোর বিরল ও ঐতিহাসিক গৌরব অর্জন করলেন শুভমান গিল। ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ ৩টি দ্বিশতকের একমাত্র মালিক রোহিত শর্মা।
এক নজরে বলের হিসাবে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ৫টি দ্বিশতকের তালিকা:
১. শুভমান গিল- ১১৭ বল (বনাম ওয়েস্ট ইন্ডিজ, গুয়াহাটি, ২০২৬)
২. ঈশান কিশান- ১২৬ বল (বনাম বাংলাদেশ, চট্টগ্রাম, ২০২২)
৩. গ্লেন ম্যাক্সওয়েল- ১২৮ বল (বনাম আফগানিস্তান, ওয়াংখেড়ে, ২০২৩)
৪. পাথুম নিশাঙ্কা- ১৩৬ বল (বনাম আফগানিস্তান, পাল্লেকেলে, ২০২৪)
৫. ক্রিস গেইল- ১৩৮ বল (বনাম জিম্বাবুয়ে, ক্যানবেরা, ২০১৫)
গিলের এই তাণ্ডবে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা (১৩৬ বল) এবং ক্রিস গেইলের (১৩৮ বল) মতো তারকাদের ইনিংসগুলো অল-টাইম দ্রুততম দ্বিশতকের তালিকার যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে নেমে গেছে।
ডাবল সেঞ্চুরি করা গিল ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৩৩ বলে ২২৩ রানে। রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে দলের নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস


















