ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন Logo মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার Logo এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি Logo মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু Logo বিশ্ব হৃদরোগ দিবস আজ: প্রতিরোধে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের Logo হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে Logo নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি Logo অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের Logo আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক Logo জীবনে সফল হতে যেভাবে নামাজ পড়বেন

সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিল কোচ, নতুনদের ওপরই ভরসা

ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্বে থেকে পারফরম্যান্স নিয়ে ওঠা সমালোচনা ও বিতর্ককে স্বাভাবিকভাবেই নিচ্ছেন কার্লো আনচেলত্তি। তবে কোপা আমেরিকা ও আগামী ফিফা বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন প্রজন্মের তরুণ ফুটবলারদের ভিত্তি গড়ার যে পথচলা শুরু করেছেন, তীব্র সমালোচনার মুখেও সেই লক্ষ্য থেকে একচুলও নড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

গত শুক্রবার টাউন্সেভিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ধাক্কা খায় সেলেসাওরা। এরপর চার দিনের মাথায় মঙ্গলবার সন্ধ্যায় ব্রিসবেনের ল্যাং পার্কে দ্বিতীয়বারের মতো সকারুজদের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচ শেষে আগামী অক্টোবরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসার কথা রয়েছে তাদের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর নতুন চক্রের শুরুতেই এমন পারফরম্যান্সে বেজায় চটেছেন ফুটবল বিশ্লেষকরা।

বিশ্বকাপজয়ী সাবেক তারকা দেনিলসন দলটির এই খেলাকে ‘অত্যন্ত বাজে বার্তা’ বলে মন্তব্য করেন এবং ধারাভাষ্যকার গালভাও বুয়েনো এটিকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। এমনকি ক্রীড়া সাংবাদিক হোসে ত্রায়ানো মে মাসে চার বছরের জন্য নতুন চুক্তি সই করা আনচেলত্তিকে বরখাস্তের দাবিও তুলেছেন। ১৯৯০ সালের ইতালির বিশ্বকাপের পর দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুত বিদায়ের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ জমে থাকায় এমন সমালোচনা আরো তীব্র রূপ নিয়েছে।

তবে কোয়েন্সল্যান্ডে ব্রাজিল দলকে স্বাগত জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আনচেলত্তি। ব্রাজিল দলের উচ্চাশা মেনে নিয়ে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘কাজ নিয়ে সমালোচনা আসাটা ইতিবাচক। সমালোচনা সব সময়ই ছিল এবং থাকবে। তবে এই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আমি যে পরিকল্পনা করেছি, তার ওপর এর কোনো প্রভাব পড়বে না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি যা ভাবছি, সমালোচনার প্রভাব সেখানে শূন্য।

আর্থার দিয়াস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো এবং জাইর কুনহার প্রশংসায় ভাসিয়ে অভিজ্ঞ এই কোচ জানান, এসব প্রীতি ম্যাচের আসল লক্ষ্য হলো আন্তর্জাতিক ফুটবলে তরুণ প্রজন্মকে সুযোগ করে দেওয়া। এই সফরের ২৬ সদস্যের দলে ১৭ জন খেলোয়াড়েরই ম্যাচ খেলার অভিজ্ঞতা ১০টি বা তার কম, যার মধ্যে ১০ জন ছিলেন একেবারেই অনভিষিক্ত। প্রথম ম্যাচেই নটিংহ্যাম ফরেস্টের জাইর, পিএসভির মাউরো জুনিয়র এবং ম্যানচেস্টার সিটির ভিটোর রেইসের অভিষেক হয়েছে।

এ বিষয়ে আনচেলত্তি যোগ করেন, ‘প্রথম ম্যাচের ফলাফল আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। আমরা অন্য কিছু খুঁজছি—নতুন ও তরুণ খেলোয়াড়দের সুযোগ এবং পর্যাপ্ত জায়গা দেওয়া। এই দিকটি থেকে ম্যাচটি আমাদের জন্য ভালোই ছিল।

দলের পারফরম্যান্স সম্পর্কে তিনি স্বীকার করেন, ‘অবশ্যই আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম। তবে প্রতিপক্ষের শক্তিমত্তার বিষয়টিকেও বিবেচনায় রাখতে হবে। অস্ট্রেলিয়া দারুণ খেলেছে, তাদের রক্ষণ ছিল খুবই জমাট।

পরবর্তী লক্ষ্য নিয়ে আনচেলত্তি জানান, ‘আমাদের মূল অগ্রাধিকার হলো তরুণদের চেনা। আন্তর্জাতিক প্রতিযোগিতার দল নির্বাচনের আগে আমি যেন কোনো ভুল না করি, সে জন্য তরুণ খেলোয়াড়দের প্রতিটি ম্যাচেই বাজিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন

সমালোচনাকে গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিল কোচ, নতুনদের ওপরই ভরসা

আপডেট সময় ১০:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬