ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

জোয়ারের আগে ব্যবস্থা না নিলে প্লাবিত হতে পারে কয়েক গ্রাম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। যেকোনো মুহুর্তে ভাঙনে প্লাবিত হতে পারে গ্রামাঞ্চল।

ভাঙ্গন রোধে কাজ করছেন স্থানীয়রা। সোমবার (২৮ সেস্পেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট বেড়িবাধ ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

নদীতে জোয়ারের আগে ব্যবস্থা না নিলে প্লাবিত হতে পারে কয়েকগ্রাম বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় নূরে আলম ছিদ্দিকী জানান, ইউনিয়নের শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট বেড়িবাধ ভেঙ্গে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে।

ভাঙ্গনের শুরুতেই স্থানীয় বাসিন্দারা বেড়িবাঁধ ভাঙ্গনরোধে স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে। জোয়ারের আগে ব্যবস্থা গ্রহণ না করলে কুড়িকাহুনিয়া সহ আশেপাশের ১০ -১২ টি গ্রাম আবারো প্লাবিত হতে পারে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান মো. দাউদ আলী জানান, কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দক্ষিণ পার্শ্ব হইতে দেড়শ ফুটের মতো বেড়িবাধ ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রাথমিকভাবে আমরা স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাধ রক্ষায় কাজ করে যাচ্ছি পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তায়কিয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। দুপুরের মধ্যে এলাকার মানুষ স্বেচ্ছাশ্রমে ৪০ শতাংশ বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছেন। এখন বঁধটি মজবুত করতে বাঁশ খুটি ও জিও ব্যাগ প্রয়োজন। উর্দ্ধতনদের সঙ্গে কথা বলে বাদ বাকী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

জোয়ারের আগে ব্যবস্থা না নিলে প্লাবিত হতে পারে কয়েক গ্রাম

আপডেট সময় ০৩:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬