ঢাকা ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে? Logo কয়েকটি গাড়ি পুড়িয়ে সরকার হটানো যাবে না : অ্যাডভোকেট জয়নুল আবেদীন Logo ৬ দিনের সফরে কাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির Logo অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন : স্পিকার Logo দেশের আরও ১০ জেলায় চালু হবে নিউক্লিয়ার মেডিসিন সেবা Logo রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার Logo গ্যাব্রিয়েলকে দলে নিলে বিপদে পড়তো বায়ার্ন Logo সীতাকুণ্ডে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু Logo যুক্তি-পাল্টা যুক্তিতে মুখর মাইলস্টোন কলেজের বিতর্ক প্রতিযোগিতা Logo আইসিজের রায়ে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর নতুন চাপ তৈরি হলো

বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ২০২৬ সালের আয়োজনে নতুন একটি সম্মাননা পাওয়ার পর তার মোট পুরস্কারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ (যার মধ্যে মূল আসরে ৩১তম পুরস্কার জয়ের মাধ্যমে তিনি রেকর্ড স্পর্শ করেন)। এর মাধ্যমে ৩০টি পুরস্কার নিয়ে এতদিনের শীর্ষ স্থানধারী সংগীত তারকা বিয়ন্সেকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছালেন তিনি।

সংগীতের পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণ ও দৃশ্যভিত্তিক গল্প বলায় অবদানের জন্য সুইফটকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। পুরস্কার গ্রহণের সময় তিনি সংগীত ভিডিওর জন্য দীর্ঘদিন ধরে মঞ্চ তৈরি করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি নিজের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন ভক্তদেরও।

অনুষ্ঠানে সুইফটের পরিচালনায় নির্মিত ‘পেশেন্ট জিরো’ গানের মিউজিক ভিডিও প্রথমবার দেখানো হয়। এতে অভিনয় করেছেন সুইফট, ডাকোটা জনসন ও কলিন ফ্যারেল।

এবারের আয়োজনে ‘দ্য ফেট অব অফেলিয়া’ গানের জন্য বর্ষসেরা ভিডিওর পুরস্কারও জিতেছেন সুইফট। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ৬০টির মতো মিউজিক ভিডিও তৈরি করেছেন তিনি। এর মধ্যে ১৮টি ভিডিও নিজেই লিখেছেন ও পরিচালনা করেছেন।

নতুন এই সম্মাননার মধ্য দিয়ে পুরস্কারের সংখ্যায় তো বটেই, মিউজিক ভিডিও নির্মাণেও নিজের আলাদা অবস্থান আরও শক্ত করলেন টেইলর সুইফট।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সু চি-মিন অং হ্লেইংয়ের জন্য কী বার্তা দিচ্ছে?

বিয়ন্সেকে টপকে ভিএমএসের সর্বোচ্চ পুরস্কারজয়ী টেলর সুইফট

আপডেট সময় ১১:০০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬