ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের Logo প্রায় ২০০ বছরের ইতিহাস ভেঙে টেনেসিতে কার্যকর হচ্ছে নারীর মৃত্যুদণ্ড Logo রাতের অন্ধকারে একটি সেবামূলক প্রতিষ্ঠানকে বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল মা-ছেলের Logo বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ১৯ বছর পর পলাতক আসামির মৃত্যুদণ্ড Logo দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা Logo গেম খেলে ৭৮ বয়সি নারীর বিশ্বরেকর্ড Logo ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল Logo কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি Logo চুয়েটে ভিসিকে পুনর্বহালের আন্দোলনে ‘৫৬’ লেখা প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

দারুণ জয়ে উয়েফা নেশনস লিগ শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ওয়েম্বলিতে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশরা। ম্যাচের বয়স দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে দলকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। তার এই গোলটি ইংল্যান্ডের ঘরের মাঠে হজম করা দ্রুততম গোলগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে।

ইয়ামালের এই গোলে অবশ্য ইংল্যান্ডের রক্ষণভাগের ভুল ছিল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে বের হওয়ার সময় মার্ক গুয়েহি নিয়ন্ত্রণ হারালে সুযোগটি কাজে লাগান ইয়ামাল। বল কেড়ে নিয়ে দ্রুত বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করে বল জালে জড়ান এই বার্সা তারকা।

অপ্টার তথ্য অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে মাত্র দুইবার আরও দ্রুত গোল হজম করেছে ইংল্যান্ড। ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।

অর্থাৎ, প্রায় ৭০ বছর পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এত দ্রুত গোল করলেন কেউ। ১৯৫৭ সালের পর এই মাঠে ইংল্যান্ডের জালে প্রথম দুই মিনিটের মধ্যে বল পাঠানো তৃতীয় দল হিসেবে স্পেনের নামও লেখা হয়ে গেছে ইতিহাসের পাতায়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে প্রাণহানির করার দাবি আফগানিস্তানের

৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

আপডেট সময় ০৭:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬