ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ Logo সমঅধিকারের ভিত্তিতে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo পুরাতন বাণিজ্য মেলার মাঠে ককটেল-পেট্রোল বোমা, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী Logo সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি Logo সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo শরীরে চর্বি থাকা কেন জরুরি, কমে গেলে কী ক্ষতি হয় Logo ২২ অনলাইন প্ল্যাটফর্মে লেনদেন না করার সতর্কতা বাংলাদেশ ব্যাংকের Logo নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম Logo আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিভীষিকাময়, সরকারের আত্মমূল্যায়ন জরুরি : সিপিবি Logo ‘শুভ জন্মদিন আপা’ লিখে পোস্ট, ছাত্রশক্তির নেতাকে পুলিশে সোপর্দ

ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

আমেরিকান জ্যাজ গায়িকা ও গীতিকার ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চার র্বেশি সময় ধরে সংগীতাঙ্গনে প্রভাব রাখা ও ডাবল গ্র্যামি বিজয়ী এই শিল্পীর মৃত্যু হয়েছে ৭০ বছর বয়সে।

১৯৫৫ সালে মিসিসিপির জ্যাকসনে ক্যাসান্দ্রা ফোকস নামে জন্মগ্রহণ করেন উইলসন। মাত্র ছয় বছর বয়সে তিনি পিয়ানো বাজানো শুরু করেন এবং ১২ বছর বয়সে গিটার শেখেন।

১৯৮০-এর দশকের শুরুর দিকে নিউইয়র্ক সিটিতে যাওয়ার পর স্যাক্সোফোনবাদক স্টিভ কোলম্যানের সঙ্গে তার পরিচয় হয়। পরে তিনি এম-বেস কালেক্টিভ-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন।

১৯৮৮ সালে প্রকাশিত তার অ্যালবাম ‘ব্লু স্কাইস’ ব্যাপক প্রশংসা অর্জন করে। ১৯৯৩ সালের ‘ব্লু লাইট টিল ডাউন’ অ্যালবামের মাধ্যমে বড় ধরনের সাফল্য পান। তার ‘নিউমুন ডটার’ অ্যালবাম ১৯৯৭ সালে বেস্ট জ্যাজ ভোকাল অ্যালবাম বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ড জেতে। এরপর ‘লাভারলি’ অ্যালবামের জন্য ২০০৯ সালে একই বিভাগে তিনি দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার অর্জন করেন।

এছাড়াও ২০২২ সালে ক্যাসান্দ্রা উইলসনকে ‘ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য আর্টস জ্যাজ মাস্টার’ ঘোষণা করা হয়। আর এই উপাধি যুক্তরাষ্ট্রে জ্যাজ সঙ্গীতশিল্পীদের জন্য সর্বোচ্চ সম্মাননাগুলোর একটি। তার চলে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ

ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

আপডেট সময় ০৪:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬