বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টার

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগের ব্যবহার সম্পূর্ণভাবে বর্জনের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেছেন, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। আজ সোমবার সকালে রাজশাহী সার্কিট হাউজে পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, প্লাস্টিক ও পলিথিন শপিং ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যাতে মানুষ পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত হয়। তবে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়, সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।

সভায় নগরায়নের চাপে পুকুর, খাল ও অন্যান্য জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় এবং পানি সংরক্ষণের জন্য প্রাকৃতিক জলাধার রক্ষা করা অত্যন্ত জরুরি। এসময় তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।

মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপদেষ্টা জেলা প্রশাসককে স্থানীয় পুকুর ও জলাশয় সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com