ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে : ভারতের উপহাইকমিশনার Logo কেরালায় বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২ Logo অপ্রতিম হত্যায় ৪ আসামির ২ কিশোরকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে Logo সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন Logo আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম Logo আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় প্রাণহানি ৩ Logo ব্যাটিংয়ে মনোযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি Logo কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে পদক জয়ের স্বপ্ন বাংলাদেশের Logo মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারিকে এক-হাত নিলেন মরিনহো Logo ন্যাটোর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া, ইউরোপজুড়ে গোয়েন্দাদের সতর্কতা

আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আট দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। রোববার দুপুরে পুনরায় উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।

গত ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিটটিতে উৎপাদন বন্ধ হয়ে যায়। আনোয়ারুল আজিম বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা সব সময় চেষ্টা করি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন উৎপাদন অব্যাহত রাখতে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে মাঝেমধ্যে কোনো একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হওয়া স্বাভাবিক। ত্রুটি দেখা দেওয়ার পর দ্রুত তা সমাধানের চেষ্টা করা হয়।’ তিনি আরও বলেন, কেন্দ্রটির দুটি ইউনিটেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চলছে। কেন্দ্রটিতে কয়লার পর্যাপ্ত মজুত রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে পুনরায় চালু করা ইউনিটটি থেকে প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে : ভারতের উপহাইকমিশনার

আট দিন পর উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আপডেট সময় ১০:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬