ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত Logo ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২ Logo দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে লোকসান দিতে হবে ৭০ টাকা : রিজভী Logo ‘জাতিসংঘের ওপরে আস্থা নেই’, নিউইয়র্কে পৌঁছে বললেন আরাঘচি Logo পাম্পে লাইন-রাস্তায় জট, জ্বালানির দামে নাকাল নগরজীবন Logo বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : সিপিবি সভাপতি Logo আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১

কক্সবাজারে উখিয়ার রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার-রামু সড়কের মিনি বান্দরবান এলাকায় রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে এরফানকে আটক করা হয়। এ ঘটনায় আরো তিনজন পালিয়ে গেছে। তারা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার এলাকার মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

তিনি বলেন, ‘আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জাতিসংঘের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১

আপডেট সময় ০১:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬