ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে সড়কের ওপর জব্দ করে রাখা একটি পিকআপে কে বা কারা আগুন দেয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে এর আগে সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্যবাড্ডায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

আপডেট সময় ১০:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬