ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে (৫৫)। আব্দুল মালিক বানারীপাড়া উপজেলার ভাইসারী ইউনিয়নের বাসিন্দা।

আজ শনিবার সকালে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুর্ঘটনা কবলিত বাসটি স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। বাসে অবস্থান করা অনেক নারী ও শিশু আটকা পড়ার সংবাদ পাওয়া গেছে।

এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা একটি বাস মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।

এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে। শেষ হওয়ার পর পরবর্তী বিষয়ে অবহিত করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

আপডেট সময় ১২:২৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬