রাজধানীর মিরপুরের কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, রাতে কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি বলেন, থানার সামনে রাস্তায় একটি খালি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেএস
























