ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হুতিদের নিয়ন্ত্রণে মরিয়া সৌদি, এবার ইরানের সহায়তা চাইল চীন Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ Logo রুশ তেল কেনায় নতুন মার্কিন শুল্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের সতর্কতা Logo প্রতিটি পাড়া-মহল্লায় খেলার সুযোগ তৈরি সরকারের অঙ্গীকার: গণপূর্তমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন সাইফুল ইসলাম জয় Logo আউশে বদলে যাচ্ছে রংপুরের কৃষিচিত্র Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৮৪ Logo সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির Logo ভারত থেকে ফিরেই গুরুতর অসুস্থ শি-রামাফোসা? Logo এক দাতার হৃদপিণ্ডে দুই শিশুর চিকিৎসা, মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রথম

মোহাম্মদপুরে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের চাপাতির আঘাতে মো. হৃদয় মিয়া (২৫) নামে এক মুদি দোকান ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদপুরের সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের বন্ধু মোহাম্মদ বিপ্লব জানান, সকালে হৃদয় মোটরসাইকেল চালিয়ে কৃষি মার্কেটে মালপত্র আনতে যাচ্ছিলেন। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় ৪-৫ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা চাপাতি দিয়ে হৃদয়ের পিঠ ও কোমরে কোপ দেয়।

এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় ছিনতাইকারীরা হৃদয়ের ব্যবহৃত সুজুকি মোটরসাইকেল এবং সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত হৃদয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত হৃদয় মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুর্গাপুর গ্রামে। তার বাবার নাম সবুজ মিয়া। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হুতিদের নিয়ন্ত্রণে মরিয়া সৌদি, এবার ইরানের সহায়তা চাইল চীন

মোহাম্মদপুরে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

আপডেট সময় ০৫:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬