ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১০ গোলের পর এবার ৬ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে ৮৮ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচের মতো দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তারুণ্যনির্ভর একাদশ সাজাননি বাংলাদেশ কোচ পিটার বাটলার। শুরু থেকেই রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারের মতো অভিজ্ঞদের মাঠে নামান।

১০ গোলের পর এবার ৬ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ম্যাচের প্রথম ১৫ মিনিট ভালোই খেলে বাংলাদেশ। তবে ম্যাচের ১৬ মিনিটে কিম মিনজির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির ঠিক আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জং দাবিন।

দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ৬৫ মিনিটে চোয়ে ইউরির গোলে ৩-০ করে দক্ষিণ কোরিয়া। এরপর ৭৭ মিনিটে চতুর্থ গোল করেন জি সো-ইউন। দুই মিনিট পরই হিয়ন সুলগির গোলে ব্যবধান হয় ৫-০। যোগ করা সময়ে কো ইউজিন করেন ষষ্ঠ গোল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে: জামায়াত আমির

১০ গোলের পর এবার ৬ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় ০৪:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬