ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৪৮ Logo গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরো চার আসামি কারাগারে Logo ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ Logo অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় প্রাণ গেল সাঁতারুর Logo আবাদি জমিতে নদী খননের স্তূপ, বালুচাপা কৃষকের স্বপ্ন Logo জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস Logo বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম Logo রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম Logo শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত Logo নন্দীগ্রাম উপনির্বাচনে মমতার বড় চমক, কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা অনলাইন ডেস্ক

৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে

অবশেষে অপেক্ষা ফুরাচ্ছে বার্সেলোনার। দীর্ঘ ৩০ বছরের অপেক্ষা শেষে তাদের ঘরের মাঠ ‍ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

গতকাল দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। সেই দুটির একটি হবে ন্যু ক্যাম্পে, ২০২৮-২৯ মৌসুমের ফাইনালের। বিপরীতে ২০২৭-২৮ মৌসুমের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।

তৃতীয়বারের মতো ফাইনালের আয়োজক হবে বার্সেলোনা।

সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমের ফাইনাল হয়েছিল ন্যু ক্যাম্পে। প্রত্যাবর্তনের গল্প লিখে সেবার ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে জার্মান ক্লাব বায়ার্ন।

অন্যদিকে ১৯৮৮-৮৯ মৌসুমে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল হয় ন্যু ক্যাম্পে। সেবার ৪-০ গোলে বুবুরেস্তিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসি মিলান।

এবারের মৌসুমের ফাইনালও হবে স্পেনে। আগামী ২০২৭ সালের ৫ জুন ফাইনালটি হবে আতলেতিকো মাদ্রিদের মাঠ মেত্রোপলিতানোয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১০৪৮

৩০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ন্যু ক্যাম্পে

আপডেট সময় ০২:১৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬