ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ : ২ দিনে ৩ জনের মৃত্যু, চলতি মাসে আক্রান্ত ৬৬৮

গত দুই দিনে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের মাত্র ১৩ দিনেই জেলাটিতে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ৬ জন।

এ ছাড়া আক্রান্ত হয়েছে ৬৬৮ জন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৮ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে মমেক হাসপাতালে মোট ১৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

যার মধ্যে ৮৩ জন পুরুষ, ৪২ জন মহিলা এবং ৬ জন শিশু। চলতি বছরে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ২ হাজার ১৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে সিংহভাগ বাড়ি ফিরলেও প্রাণ হারিয়েছেন মোট ১৮ জন। শুধু সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৬৮ জন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান জানান, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন।

তিনি সতর্ক করে বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে। বিশেষ করে নানা রকম শারীরিক জটিলতা দেখা দিলে পরিস্থিতি গুরুতর রূপ নেয়। তাই জ্বর হলে কোনোভাবেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬