ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টাকালে মিজানুর রহমান সোহেল (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি সামুরাই, একটি চাপাতি ও তিনটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার কাঁচপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল মহাসড়কে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় মোবাইল ডিউটিতে থাকা টহল পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৫ থেকে ৬ জন সদস্য দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে মিজানুর রহমান সোহেলকে আটক করে। তিনি কুমিল্লার চান্দিনা থানার জিরাবাইস এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সোহেল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁর দলের অন্য সদস্যদের মধ্যে শ্রাবণ গাড়ির হেলপার রাকিব (৩৫), কাঁচপুর উত্তরপাড়া এলাকার মজিবরের ছেলে নাহিদ (৩৩), একই এলাকার বাসিন্দা আলামিন (২৫), ইউসুফ (৩০) এবং আরো ১ থেকে ২ জন অজ্ঞাতপরিচয় সদস্য রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬