ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে চা-দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৪) নামে এক চা-দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবি আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পাশের কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন। আহতরা হলেন একই গ্রামের মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে তিন সঙ্গীকে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন রবি। পথে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ঘিরে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৬ জুন গ্রাম্য কোন্দলের জেরে সুমন শেখ নামে এক যুবক খুন হন। নিহত রবি ছিলেন সুমন শেখের আপন চাচা। হামলায় আহত ব্যক্তিরাও একই পক্ষের লোক। ধারণা করা হচ্ছে, ওই পুরোনো বিরোধ ও হত্যাকাণ্ডের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান। তিনি জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে চা-দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩

আপডেট সময় ১১:১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬