ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ Logo গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম Logo রুশ সেনাদের মনোবল বাড়াতে ইউক্রেনে রাজপুত্রের দেহাবশেষ পাঠাল রাশিয়া Logo ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী Logo নববধূর ‘আত্মহত্যা’:রিমান্ড শেষে কারাগারে স্বামী রাহাত Logo সুন্দরবনে ট্যুরিজম কেন্দ্রে ঢুকে পড়ল বাঘ, হুইসেল বাজিয়ে ফেরানো হলো বনে Logo নদীগর্ভে বিলীন বহেরচর গ্রাম, রাস্তার ওপর ঘরহারা পরিবারের বসবাস Logo ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী Logo হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১০১২ Logo মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

অবশেষে ইনস্টাগ্রামে জেনিফার লরেন্স, বায়োতে দিলেন মজার বার্তা

বছরের পর বছর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার পর অবশেষে অফিশিয়ালি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। মূল নামে হ্যান্ডেল না পাওয়ায় এক মজাদার বায়ো লিখে নিজের আত্মপ্রকাশের খবর দিয়েছেন এই ‘হাঙ্গার গেমস’ তারকা।

অ্যাকাউন্টটি চালুর অল্প সময়ের মধ্যেই তার ফলোয়ার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে গেছে।

ইনস্টাগ্রামে নিজের পুরো নামের অ্যাকাউন্টটি অন্য কেউ আগে থেকেই ব্যবহার করায় জেনিফার তার অ্যাকাউন্টের নাম রেখেছেন ‘জেলো’। বায়োতে তিনি লিখেছেন, জেনিফার লরেন্স নামটি আগেই ব্যবহৃত হয়েছে। লরেন্সের টিমের পক্ষ থেকে অ্যাকাউন্টটির সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং ইনস্টাগ্রাম এটিকে ভেরিফায়েড চিহ্ন দিয়েছে।

এর আগে একাধিক সাক্ষাৎকারে লরেন্স সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি এড়িয়ে চলার কথা জানিয়েছিলেন। ইমেলের উত্তর ঠিকমতো না দেওয়া এবং ফোন ব্যবহারে পারদর্শী না হওয়ায় তিনি কখনই সোশ্যাল মিডিয়ায় আসবেন না বলে জানিয়েছিলেন। তবে আসন্ন চলচ্চিত্রগুলোর প্রচারণার লক্ষ্যেই তিনি এবার এই অ্যাপে যুক্ত হয়েছেন। সামনে ‘হাঙ্গার গেমস’-এর প্রিক্যুয়েলে একটি ক্যামিও এবং আগামী বছর মুক্তি পেতে যাওয়া ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’ ছবিতে তাকে প্রধান চরিত্রে দেখা যাবে।

ইনস্টাগ্রামে আসার পরপরই তিনি লিওনার্দো ডিক্যাপ্রিও, ডাকোটা জনসন, মার্টিন স্কোরসেসি ও সহশিল্পী জশ হাচারসনের মতো একঝাঁক শীর্ষ সেলিব্রিটিকে ফলো করা শুরু করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুরগি কাটার সময় পেটে পাওয়া ডিম খাওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ

অবশেষে ইনস্টাগ্রামে জেনিফার লরেন্স, বায়োতে দিলেন মজার বার্তা

আপডেট সময় ০৩:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬