ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আইভী একই এলাকার আসলাম শরীফের মেয়ে। তিনি শরীয়তপুর শহরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অসচ্ছলতার কারণে ছোটবেলা থেকেই চাচা কালাম শরীফের বাড়িতে থাকতেন আইভী। প্রায় এক বছর আগে শরীয়তপুর শহরের বাসিন্দা ও কাতারপ্রবাসী ফেরদৌসের সঙ্গে তার বিয়ে হয়।

সম্প্রতি ফেরদৌস কাতারে চলে যান। এর পর স্বামীর বাড়ি থেকে চাচার বাড়িতে বেড়াতে আসেন আইভী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় আইভীর চাচা কালাম শরীফ নামাজ আদায়ের জন্য মসজিদে যান। তার স্ত্রী চিকিৎসকের কাছে মাদারীপুর শহরে গিয়েছিলেন।

এ সময় বাড়িতে একাই ছিলেন আইভী। সন্ধ্যার কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় তারা তার ঘরে থাকা একটি আইফোন নিয়ে যায়।

পরে রাত ৮টার দিকে বাড়িতে ফিরে কালাম শরীফ ঘরের মেঝেতে আইভীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।

কালাম শরীফ বলেন, ‘আমি বাইরে যাওয়ার আগে ঘরের মেইন গেট বাইরে থেকে তালা দিয়ে মসজিদে যাই। বাড়িতে ফিরে ঘরের গেট ভেতরের দিক থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে মেঝেতে গিয়ে দেখি ভাতিজির রক্তাক্ত দেহ পড়ে আছে। কারা আমার ভাতিজিকে হত্যা করেছে, জানি না। আমি এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। চুরি বা ব্যক্তিগত সম্পর্কের বিষয় ছাড়াও অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আজ বুধবার সকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬