ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ওয়াশিংটন ডিসি বিএনপি Logo দেড় লাখ দিয়াশলাই কাঠিতে মাটির দুর্গা Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষকের বিষয়ে রুল Logo রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনহোকে সিমিওনে বললেন, ‘সীমা ছাড়াবেন না’ Logo এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রীর ৭ দিনের রিমান্ড আবেদন Logo নওগাঁয় ৪০ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার Logo সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু Logo জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার: প্রতিমন্ত্রী অমিত

চবিতে ব্যানার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভাগের ব্যানার টানানোর জন্য আরিফুল শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকের ওপরে উঠেছিলেন। সেখানে ওঠার পর তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।

মূল সুইচ বন্ধ করার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফটকের ভেতরে থাকা একটি ছোট দোকানঘরের ছাদে পড়ে যান।

পরে মূল সুইচ বন্ধ করে তাকে ছাদ থেকে নামিয়ে দ্রুত ই-কারযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী তন্ময় রায় বলেন, ‘আরিফুল তাদের বিভাগের ব্যানার টানানোর জন্য রব হলের মেইন গেটের ওপরে উঠছিল। ওপরে ওঠার পরই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মেইন সুইচ বন্ধ করার আগেই সে অজ্ঞান হয়ে গেটের ভেতরে থাকা একটি ছোট দোকানঘরের ছাদে পড়ে যায়।’

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালের দিকে রওনা হই, ওর বাবা-মাকে জানানো হয়েছে। তারা খাগড়াছড়ি থেকে আসছেন।

চবি মেডিক্যাল সেন্টারের মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিলেন একজন শিক্ষার্থী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছিল।

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী বলেন, ‘তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়। এরপর তাকে এভারকেয়ার হসপাতালে নেওয়া হয়। সম্ভবত স্পটেই মারা যান আরিফুল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

চবিতে ব্যানার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬